পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
পিরোজপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে লালন করে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উদ্ধোধন করা হয়েছে। জেলা শিল্পকলা কার্যালয় প্রাঙ্গণ হতে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। র্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্ভোধন করা হয়।
জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। কার্বন ডাই-অক্সাইড বাড়লে আমরা কেউ বাঁচতে পারব না। গাছ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের সুজলা-সুফলা দেশ নানান বৃক্ষে সাজানো। এটি মহান সৃষ্টিকর্তার অবদান। এই অবদানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে মানসম্মত বসবাসযোগ্য সুন্দর একটি দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হয়। ছাত্রদের এই অবদান আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কমকর্তা জিএম রফিক আহমেদ, পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা নির্মল কুমার দত্ত প্রমুখ।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
T.A.S / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার