বহালতবিয়তে আ’লীগের দোসর পঞ্চগড়ের ডিসি জহুরুল ইসলাম
পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও বহালতবিয়তে আওয়ামী লীগের দোসর সরকারের ঘনিষ্ঠ আস্থাভাজন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অভিযোগ রয়েছে, বর্তমান জেলা প্রশাসক বিভিন্ন অনুষ্ঠানে আ‘লীগ সরকারের গুণগানসহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের নেতৃত্ব দিয়েছেন। এমনকি প্রভাব খাটিয়ে নিয়োগ থেকে শুরু করে যাবতীয় লেনদেন নিয়ন্ত্রণ করতেন।
নিজেদের দাবি-দাওয়া পূরণ না হলে বিভিন্ন ফাইল আটকে মানুষকে জিম্মি করে রাখা হয়। নিজেদের আত্মীয়স্বজনের মাঝে একটি সিন্ডিকেট তৈরি করে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম দুর্নীতি করে চলেছেন। ছাত্র-জনতার আন্দোলনে ঘোর বিরোধিতা করেছেন এই জেলা প্রশাসক, দাবি একাধিক ছাত্র সমন্বয়কের। সংবাদকর্মীরাও তথ্য চাইতে গিয়ে হয়েছেন হয়রানির শিকার। সরকার পতনের পরও গুরুত্বপূর্ণ দফতরে বহালতবিয়তে রয়েছেন এ প্রশাসক, যা নতুন প্রশাসনের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যমতে, পঞ্চগড়ে ২০২১ সালের ২২ জুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. জহুরুল ইসলাম। তারপর থেকে দলীয় রাজত্ব কায়েম করেন তিনি। আওয়ামী লীগের দোসর এই জেলা প্রশাসক যোগদান করার পর থেকে যে কোনো আন্দোলন-সংগ্রাম দমাতে সব সময় উঠেপড়ে লেগেছিলেন বলে নেতৃবৃন্দের দাবি।এমনকি আন্দোলন দমাতে হত্যার ঘটনাও ঘটেছে একাধিক।
কহুরুহাট এলাকার মমিন হক জানান, বর্তমান জেলা প্রশাসকের ভায়রা ভাই ফারুক হোসেন আমাকে পঞ্চগড় ডিসি অফিসে নিয়ে যায়। সেখানে নিয়োগের বিষয়ে কথা হয়। তারপর ডিসির গাড়িতে করে আমাকে পঞ্চগড় থেকে বাড়ি পৌঁছে দেয়া হয়। এতে বিশ্বাস হয় ফারুক চাকরি নিয়ে দিতে পারবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের জন্য তাকে তিনজনের টাকা দেয়া হয়। কিন্তু চাকরি তো হয়ইনি, টাকাটাও ফেরত দিচ্ছে না। ফারুক হোসেন দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকার মৃৃত আব্দুল বারীর ছেলে বলেও জানান তিনি।
T.A.S / জামান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার