পঞ্চগড়ে বন্ধ চিনিকলে চুরির সময় জনতার হাতে দুজন আটক
পঞ্চগড় চিনিকলে পিতলের প্রায় দেড়শ কেজি পাইপ চুরি করার সময় চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় মিলের দক্ষিণ গেটের পশ্চিম কোণে এ ঘটনা ঘটে। আটক তারিকুল ইসলাম পূর্ব শিকারপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। আরেকজন অটোচালক আজাদ। সে পশ্চিম শিকারপুরের সৈয়দ আলীর ছেলে।।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে চিনিকলের দক্ষিণের প্রাচীরের পাশের সড়কে অটোগাড়িতে পিতলের পাইপ লোড হচ্ছিল। স্থানীয় নুরুজ্জামান বুলেট চুরির ঘটনা দেখে তাদের আটক করার চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যায়। তবে অটোচালককে আটক করেন তিনি। পরে আরো লোকজন জড়ো হলে অটোচালকের তথ্য অনুযায়ী স্থানীয়রা তারিকুল ইসলামকে তার বাড়ির পাশ থেকে ধরে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথমে পুলিশ গিয়ে সামলাতে না পারলে সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা বলেন, শুধু এই দুজন নয়, মিলের গার্ডসহ কর্তৃপক্ষ জড়িত এই চুরির সাথে। সুষ্ঠু তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সিকিউরিটি হাবিলদার আবু তারেক জানান, স্থানীয়রা চোর ধরে চিল্লাচিল্লি করে। তখন বের হয়ে দেখেছি অটোগাড়িতে এক বান্ডিল পাইপ আরো কিছু সড়কে পড়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মালামাল জব্দ করে অটোগাড়িটি থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
T.A.S / জামান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার