স্বামীকে হত্যা করে মাটিচাপা দেয়ায় ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরের সীমান্তবর্তী এলাকায় স্বামীকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে মাটিচাপা দিয়েছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের কাইচদাহ গ্রামে। নিহত শিমুল গাজী (৩৫) অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের আব্দুল্লাহ গাজীর ছোট ছেলে। সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানা গেছে। এ ঘটনায় স্ত্রী পলি বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্কীকার করেছে পলি বেগম। আটক পলি বেগম শেখহাটি ইউনিয়নের শেখপাড়া এলাকার নুরুল ইসলাম নুরোর মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন শিমুল গাজী। নিখোঁজ হওয়ার পর এলাকাবাসীসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তার বড় ভাই ইমরুল গাজী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর স্ত্রীর নিষ্ক্রিয়তা দেখে সন্দেহের দানা বাঁধে এলাকাবাসীর মনে। সোমবার সকালে নিহত শিমুলের মামাতো ভাই কুদ্দুসুর রহমান ভাইকে খুঁজতে আবারও ওই বাড়িতে যান এবং পরিত্যক্ত একটি ঘরের মধ্যে নতুন মাটি খোঁচা দেখতে পান। সন্দেহ বাড়লে শেখহাটি পুলিশ ক্যাম্পের আইসিকে অবহিত করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে শিমুল গাজীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে এবং স্ত্রী পলি বেগমকে একই এলাকা থেকে তাৎক্ষনিক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ের হত্যাকাণ্ডের কথা স্কীকার করে পলি বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২ সেপ্টেম্বর রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করি। পরে পরিত্যক্ত একটি ঘরের ভেতরে গর্ত খুঁড়ে সেখানে মাটিচাপা দিই।
এ ব্যাপারে জানতে চাইলে শেখহাটি পুলিশ ক্যাম্পের আইসি মাহমুদুল করিম বলেন, সোমবার সকালে নিহতের ভাইসহ এলাকার কিছু লোক এসে একটি অভিযোগের কপি দেন। ওই অভিযোগের সূত্র ধরে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে শিমুল গাজীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত