ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৪:৪১

দেশের প্রকৌশল পেশার সবচেয়ে বড় সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির  সাংগঠনিক সদস্য হয়েছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন-সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক (বাংলাদেশ রেলওয়ের) প্রকৌশলী মো. কবির হোসেন, সদস্য সচিব (প্রাইভেট সেক্টর) প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং সদস্য সাংগঠনিক প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেলসহ ৩৭ জনের আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়৷ প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট আইডিইবির সভাপতি একেএমএ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান পদত্যাগ করায় নেতৃত্বশূন্য হয়ে পড়ে সংগঠনটি। ফলে আহ্বায়ক, সদস্য সচিব, ১১ জন যুগ্ম-আহ্বায়ক, ২ জন যুগ্ম-সচিব এবং ২২ জন সদস্যসহ মোট ৩৭ জনের অন্তর্বর্তীকালীন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

T.A.S / জামান

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল