ভুয়া সমন্বয়ক ঠেকাতে দুমকিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর দুমকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক বা অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা 'হ-তে হান্নান, হ-তে হত্যাকারী, হ-তে হাসিনা, ভুয়া সমন্বয়ক মানি না, মানব না', তুমি কে আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক, ক্যাম্পাসে সমাবেশ মানি না, মানব না’- এমন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের শুরু থেকে যারা জড়িত ছিল তাদের নামের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কেন্দ্রীয় মূল ৬ জন সমন্বয়কের কাছেও রয়েছে। তাই এ বিষয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যেন বিভ্রান্ত ছড়ানো না হয়।
তারা আরো জানান, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা এখন ভুয়া সমন্বয়ক সাজার জন্য বিভিন্ন সমাবেশ করতে চায়, যা আমরা মানি না, মানব না। অনুপ্রবেশকারীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনকারী হিসেবে মেনে নেয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র থেকে আসা ১০ সদস্যের একটি টিমের একজন সমন্বয়ক পরিচয়দানকারী হাসিবুল হোসেন শান্ত নিজেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করে বলেন, মূলত আমরা বরিশাল বিভাগে এসেছি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মতবিনিময় সভা করতে। পরবর্তীতে স্কুল-কলেজ থেকেও যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরও আলাদা একটা টাইম দেব।
T.A.S / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ