ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুবাই থেকে নিজ গ্রামে ছাত্রদল নেতা, আন্দোলনে নিহতের কবর জিয়ারত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৩২

দীর্ঘ আড়াই বছর পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)। সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে বিকেল ৫টায় লেবুখালী পাগলা মোড়ে পৌঁছলে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। গ্রামে ফিরে এলাকাবাসী ও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

লেবুখালী পাগলা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীদের বিশাল শোডাউনসহ ঢাকা-দুমকি-বাউফল মহাসড়ক হয়ে দুমকি নতুন বাজার, থানা ব্রিজ, পাতাবুনিয়া, আংগারিয়া, কার্লভার্ট হয়ে নিজ গ্রামে ফেরেন তিনি। এরপর নেতাকর্মীদের সাথে কুশলবিনিময় শেষে ঝাটরা গ্রামে ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত দুমকির আংগারিয়ার মো. মিলন হোসেনের কবর জিয়ারত করেন।

ছাত্রদল নেতা মো. আরিফ হোসেন আরাফাত জানান, রাজনৈতিক কারণে গত আড়াই বছর ধরে দুবাই অবস্থান করছিলেন। দেশে থাকা অবস্থায় বিএনপির সকল কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। দুবাই বসেও দেশে দলের প্রোগ্রাম সফল করতে সহযোগিতা করেছেন এবং দুবাই অবস্থান করার সময় তিনি সেখানেও বিএনপির সকল কর্মসূচি সফল করতে সব সময় সক্রিয় ভুমিকা পালন করেন। সম্প্রতি দেশে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রতিবাদে আরব আমিরাতে ছিল তার সরব উপস্থিতি। দেশে গণহত্যার সময় প্রবাস থেকে রেমিট্যান্স বন্ধের বিষয়ে তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। আরব আমিরাতের দুবাইয়ে তার নেতৃত্বেই শত শত প্রবাসী বাংলাদেশি স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোবহান মৃধার ছেলে। তিনি দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক, কলেজের সাবেক সাধারণ সম্পাদক এবং আংগারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

T.A.S / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস