ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৬:৫৮

যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন চৌগাছা শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিজয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে সামবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি আলহাজ মিয়া মো. আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সর্দার।

অন্যাদের মধ্যে বক্তব্য দেন- মাও. আসাদুজ্জামান সাহেব, মাও. আব্দুর রহমান, মুফতি শিহাব উদ্দিন, মাও. শাহিন জামাল, আলহাজ শিহাব উদ্দিন, মুফতি আশরাফুজ্জামান আজাদী, মাও. আব্দুল আল মামুন, জিসান আহমেদ, আব্দুর রউফ, জুবায়ের আহমেদ, আব্দুল জব্বার, দেলোয়ার হুসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেন ২০৪১ সাল পর্যন্ত তিনি এই দেশের শাসক হিসেবে থাকবেন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তিনি ৪১ দিনও টিকতে পারেননি। তিনি দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেন। তিনিই সেরা, এমন একটি মনোভব তার মধ্যে সর্বদা বিরাজ করত, যার কারণে গত ৫ আগস্ট তাকে চরম মূল্য দিয়ে দেশ ছাড়তে হয়েছে। আগামীদিনে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ আবার তাদের হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার ফিরে পাবে।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়