ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৮ ঘণ্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত কুমার সিংহের (১৫) মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ-বিজিবির উপস্থিতিতে বাংলাদেশের পুলিধের কাছে ওই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি নিহতের চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
ওসি ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহটি হস্তান্তর করলে আমরা জয়ন্তের পরিবারের কাছে লাশ হস্তান্তর করি।
উল্লেখ্য, গত সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে চোরাকারবারি চক্রের দালাল মিস্টার, দুলাল এবং কাজির উদ্দীনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার ৩৯২/ ৪ এস-এর পাশ দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ভারতের ১০০ গজ অভ্যন্তরে দিঘলবস্তি নামক স্থানে পৌঁছলে ভারতীয় ডিংগাপাড়া ১৫২ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই নিহত হয় জয়ন্ত।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’