ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. সৈয়দ ফারহাত আনোয়ার
ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। ড. সৈয়দ ফারহাত আনোয়ার তাঁর দীর্ঘ ৩৮ বছরের ক্যারিয়ারে শিক্ষা, গবেষণা এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং আইবিএ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং সিস্টেমস বিষয়ে পিএইচডি লাভ করেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ড. সৈয়দ ফারহাত আনোয়ারের ৭০টিরও বেশি প্রকাশনা রয়েছে।ব্যবসায় ব্যবস্থাপনা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক তিনি। তাঁর বিশেষজ্ঞ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবস্থাপনা।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সেলেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও, তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, ‘আমি আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মী সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শক্ত ভিত্তিকে আরো মজবুত করতে চাই। একই সাথে এই বিশ্ববিদ্যালয় যেন সৃজনশীলতা, ক্রিটিকাল থিংকিং এবং সামাজিক দায়বদ্ধতাকে আরো উৎসাহিত করতে পারে তেমনই একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ করতে সৃষ্টি করতে চাই।’
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ব্যাপক অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিকে অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।’
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড.সৈয়দ ফারহাত আনোয়ারের যোগদান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং সমাজের প্রতি এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। এবং সেই সাথে এটি বাংলাদেশের উচ্চ শিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকাকে আরও মজবুত করবে।
Sunny / Sunny
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি