ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ১৫ কিলোমিটার যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৪ রাত ৯:৩৯

গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার ভার্গো এমএইচ লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কারখানার পার্শ্ববর্তী পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানান, গাজীপুরের হাতিয়াব এলাকায় ভার্গো এমএইচ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।

জানা গেছে, কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতনের দাবি জানালে তারা প্ররিশোধের একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেনি। এ কারণেই শ্রমিকরা আন্দোলন শুরু করেন। একই দাবিতে তারা মঙ্গলবার দুপুরেও ওই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের বুঝিয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, বকেয়া বেতনের দাবিতে বুধবার দুপুর থেকে ওই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ অবরোধ ও বিক্ষোভ। এ সময় পোড়াবাড়ী থেকে উভয় দিকে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এমএসএম / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন