ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরের সাবেক এসপি-ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১২:২২
পিরোজপুরের সাবেক পুলিশ সুপার এবং সদর থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মামলার শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. হেলাল উদ্দিন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ নির্দেশ দিয়েছেন।
 
পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারকে বেআইনিভাবে থানায় ৩৮ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর অস্ত্র দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগে পিরোজপুরের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এবং সদর থানার সাবেক ওসি আবির মোহাম্মদ হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। গত ২৮ আগস্ট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন- সদর থানার সাবেক এসআই মো. মনিরুল ইসলাম এবং ইন্সপেক্টর (তদন্ত) মো. জুলফিকার আলী। এছাড়া আরো ৪-৫ জনকে এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
মামলার এজাহারে কুমার উল্লেখ্য করেন, ২০২৩ সালের ৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌরসভার উত্তর কৃষ্ণনগরের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে সাদা পোশাকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নেয়। এরপর রাত ১২টার দিকে তাকে টহল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন ভোরে পুলিশ সদস্যরা হাতকড়া পরানোর পর কালো কাপড় দিয়ে তার দুই চোখ বেঁধে ফেলে। এরপর মামলার প্রধান আসামি সদর থানার তৎকালীন ওসি আবির মোহাম্মদ হোসেন থানা হাজতের সামনে তাকে বেত দিয়ে মারাত্মকভাবে পেটাতে থাকে। ২-৩ মিনিট পেটানোর পর কুমার নিস্তেজ হয়ে পড়লে আবির তাকে লাথি দিতে থাকে।
 
এরপর তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, এ ধরনের স্বীকারোক্তি আদায়ের জন্য ওসি তাকে চাপ দিতে থাকে। এরপর ওই দিন রাতে পুনরায় হাতকড়া পরিয়ে চোখ বেঁধে গাড়িতে তুলে তার বাড়ির কাছে একটি কবরস্থানে নিয়ে যায় পুলিশ। এরপর সেখান থেকে একটি অস্ত্র বের করে সেটি কুমারের হাতে ধরিয়ে দিয়ে ছবি তোলে পুলিশ। পরবর্তীতে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে তাকে পরদিন আদালতে পাঠানো হয়।
 
কুমার জানান, তাকে থানার মধ্যে নির্মমভাবে নির্যাতন করে মিথ্যা মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ ৪ মাস কারাভোগের পর তিনি জেল থেকে মুক্তি পান।
 
এ বিষয়ে কুমারের আইনজীবী আকরাম আলী মোল্লা জানান, গত ২৮ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। বুধবার শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ