ধর্ম নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিমূলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় খালিয়াজুরীর মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা গেছে, গত ৮ আগস্ট সজল দাস তার ফেসবুক আইডিতে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও স্বাগত সরকার শুভ তার ফেসবুক আইডিতে দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করেই খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম খালিয়াজুরী শাখার আমির মুফতি এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্বাহী আমির মুফতি ইজাজুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সভাপতি হযরত মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী শাখার সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ হামিদী প্রমুখ।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী