ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি পুলিশ সুপারের

মারুফের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের থানা অঞ্চল অবরোধ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৩:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ যখন নিজেদের মতো গুছিয়ে নেয়ার কাজে ব্যস্ত শিক্ষার্থীরা, তখনই দুর্বৃত্তের অপেক্ষা একটা সুযোগের। তারই ধারাবাহিকতায় বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি ক্যাডেট মারুফ আলম ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে মাহবুবের ঘাড়ের নিচে পিঠের উপরের অংশে মারাত্মক জখম হয়।

এরপর স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন। বর্তমানে মাহবুব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শরীয়তপুরের পালং থানায় মামলা করেছে মাহফের পরিবার। 

তবে মামলার পরেও আসামিরা বাইরে ঘুরতে থাকায় ক্ষুদ্ধ হয়ে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। শরীয়তপুর সরকারি কলেজ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম ধাপে কর্মসূচি পালন করেন তারা। এরপর জেলা প্রশাসকের কোনো সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। বিচারের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন। এরপর পালং মডেল থানা অঞ্চল ব্লক করে দিলে পালং মডেল থানার ওসি মেজবাহ আহমেদ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস প্রদান করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তা মানতে রাজি হননি। এরপর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে সভাকক্ষে ডেকে নিয়ে মতবিনিময় করেন শরীয়তপুরের পুলিশ সুপার। 

এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া এবং তাদের সুপরামর্শ দিয়ে সবাইকে ঘরে ফিরতে অনুরোধ করেন তিনি। ইতোমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান পুলিশ সুপার।

এমএসএম / জামান

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩