হাতিয়ায় নিজের দোকান-ভিটে উদ্ধারের জন্য নৌবাহিনীর নিকট আবেদন
হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামের রামচরণ বাজারে নিজের দোকান-ভিটে উদ্ধারের জন্য নৌবাহিনীর নিকট আবেদন করেছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, হাতিয়ার সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামের রামচরণ বাজারে নিজেদের দোকান-ভিটা উদ্ধার করার জন্য ০৫/০৪/১৫ইং ইরাক উদ্দিন (পিং হাজী শেয়ার আলী) অভিযুক্ত নবীর উদ্দিনকে (পিং ছৈয়দ আহম্মেদ) আসামি করে হাতিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবির উদ্দিন ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরদিন দিবাগত রাত্রে জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে মো. ইরাক উদ্দিনের রামচরণ বাজারের উত্তর পাশে কামার গলিতে দুটি দোকান-ভিটা জবরদখল করেন। মামলাটি বিচারাধীন। এখন নৌবাহিনীর কাছে নিজের দোকান-ভিটে উদ্ধার করার জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী।
এছাড়াও রামচরণ বাজারের আরেক ব্যবসায়ী ওবায়দুর রহমান (পিং মুস্তাফিজুর রহমান) নবির উদ্দিনের কাছ থেকে ব্যবসা সূত্রে ১ লাখ ৯০ হাজার টাকা পাবেন। ব্যবসায়ী ওবায়দুর রহমান পাওনা টাকা আদায় করতে গেলে নবীর উদ্দিন মারধর করার চেষ্টা করেন। পরে ওবায়দুর রহমান বাংলাদেশ নৌবাহিনী হাতিয়া বরাবর ০৪/০৯/২৪ইং তারিখে অভিযোগপত্র দায়ের করেন করেন।
রামচরণ বাজারের স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবির উদ্দিন আওয়ামী লীগের আমলে সাবেক এমপি ফজলুল আজিমের পোস্টার লাগাতে গেলে রামচরণ বাজারের ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক উদ্দিনকে প্রকাশ্যে লোকজনের সামনে মারধর করেন। এছাড়াও নবীর উদ্দিনের নামে অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান