তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি রাজন, সম্পাদক মাইদুল
সময়ের সাথে সাথে তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এগিয়ে নিতে 'Make Your IT Career' এই লক্ষ্যে গড়ে ওঠা সংগঠন তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিইএস) দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন রাজন এবং সাধারণ সম্পাদক গণিত বিভাগের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম। গত সোমবার (৯ সেপ্টেম্বর) ২০ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মানসুরা স্মৃতি, জয়েন্ট সেক্রেটারি আশিক রঞ্জন দাস, মেহেদী হাসান রিফাত ও মাহমুদা হক মনিরা। অর্গানাইজিং সেক্রেটারি সোহরাব হোসেন আকাশ। ডেপুটি অর্গানাইজিং সেক্রেংটারি মাইনুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা। ডেপুটি কর্পোরেট অ্যাফেয়ার্স ফিরোজ শাহ, খাদেজা আক্তার মুন। ডেপুটি অফিস মেইনটেইনেন্স সেক্রেটারি রাকিব উদ্দিন। ডেপুটি ফাইন্যান্স সেক্রেটারি আয়শি বিনতে মামুন। ডেপুটি প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি আয়েশা খানম, মিথিলা ফারজানা রিমি, আরিফুল ইসলাম। ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন সেক্রেটারি সোয়েব রহমান ভূঁইয়া। কো-অর্ডিনেটর রাজিয়া আক্তার। রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মইনুল ইসলাম। ডেপুটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি খায়রুল ইসলাম।
সভাপতি আরিফ হোসেন রাজন বলেন, যাতে আমাদের তিতুমীর কলেজের কোনো শিক্ষার্থী তাদের কর্ম জীবনে কম্পিউটার ব্যবহার না জানার জন্য বেকারত্ব থাকতে হয়। আইটি নির্ভর এই যুগে শিক্ষার্থীরা যাতে তাদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের আইটি সোসাইটির কার্যক্রমগুলো হয়ে থাকে। সেই সাথে আমাদের তিতুমীর কলেজকে ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান করে আইটি নির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দেখার লক্ষ্যেই আমারা এগিয়ে যাবো। আমদের এই পথচলা আরো সুন্দর হোক এই কামনা করছি। অভিনন্দন জানাই তিতুমীর কলেজ আইটি সোসাইটি'র নব্য-ঘোষিত কমিটির সকল সদস্যকে।
সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করতে করোনাকালে আমরা অনলাইনে ক্লাবের কার্যক্রম শুরু করি। শুরু থেকে আইটি সোসাইটির সঙ্গে আছি, এর আগে ক্লাবে বিভিন্ন দায়িত্বে ছিলাম এখন নতুন দায়িত্ব পেয়েছি। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সবসময় চেষ্টা করবো। দায়িত্ব পাওয়া সকলের জন্য শুভকামনা। সকলের সহযোগিতায় তিতুমীর কলেজ আইটি সোসাইটি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশা আল্লাহ।
T.A.S / জামান
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন