ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১:২৫

রাজবাড়ীর পাংশায় কলেজ মোড়সংলগ্ন নির্মাণাধীন সেতুর সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ‍আগস্ট) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত শেখ আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (৩৭) ‍এবং মৃত ‍আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৪০)। নিহতরা কুষ্টিয়া পৌর শহরের বাসিন্দা। 

পাংশা হাইওয়ে থানার এএসআই তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দুজন মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কলেজ মোড় নামক স্থানে এলে নির্মাণাধীন একটি সেতুর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যান তারা। পরে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়