ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে মারপিটের ঘটনায় আরেক মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৯-২০২৪ বিকাল ৫:২৮

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে মারপিটের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া দৌলতপুর গ্রামের মো. তাজেল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯) ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সদর থানার অফিসার ইনচার্জকে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী মামুন ইসলাম সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ অবস্থায় ওই দিন সকালে মামুন শহরের চৌরাস্তায় আন্দোলনে থাকাকালীন আসামিরা তা প্রতিহত করতে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় আসামিরা লাঠিসোটা, লোহার রড, ককটেল ও হাতবোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। পরক্ষণে দুপুর আড়াইটায় মামলার বাদী মামুন ইসলাম চৌরাস্তা থেকে তার মেসে (ইকো কলেজের সামনে এএন ছাত্রাবাস) যাওয়ার জন্য রাওনা হন।

তিনি আর্ট গ্যালারি মোড়ে পৌঁছলে সেখানে আসামিরা তার পথরোধ করে মারপিট করে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। এ সময় আসামিরা তার কাছে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে নেয়। সেখান থেকে মামুন ইসলামকে আসামিরা মন্দিরপাড়ায় নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আটকে রাখে। বিষয়টি জানার পর মামুন ইসলামের পিতা ৩০ হাজার টাকা নিয়ে এসে ছেলেকে উদ্ধার করেন। এ সময় মামলা না করার শর্ত দিয়ে আসামিরা ১০০ টাকার নন-জুডিসিয়াল ফাকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়। পরে মামুন ইসলাম ৪ থেকে ৬ আগস্ট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ৪২ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে দেড়শজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এমএসএম / জামান

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন