দাসের জঙ্গল বাজার বণিক সমিতি নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বন্দর বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে সাবেক বাজার বণিক সমিতির সভাপতি অত্র বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সেকান্দর আজম হাওলাদারের বড় ছেলে সাবেক ব্যাংকার এবং বর্তমানে মেসার্স ইন্টেরিয়র হোম ডেকরের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন সুজন হাওলাদারের নাম শোনা যাচ্ছে।
গত ২৪ আগস্ট রবিবার বণিক সমিতি নির্বাচনের প্রস্তুতির জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আহ্বায়ক হয়েছেন কাজল মাতাব্বর। সদস্য সচিব জাহাঙ্গীর মিয়াজী এবং কোষাদক্ষ হিসেবে বেনজির আহমেদ বেপারী। এরপর থেকেই সুজন হাওলাদার বাজারের ব্যবসায়ীদের নিকট গিয়ে কুশল বিনিময়সহ দোয়া ও সহযোগিত চেয়েছেন।
তিনি জানান, ১৭ বছর ধরে এই বাজারে বণিক সমিতির নির্বাচন না হওয়ায় ছিল না কোনো শৃংখলা। ফলে বাজারে চুরি, ডাকাতি, ব্যবসায়ীদের ওপর হামলা, দখলদারিত্ব, লুটপাটসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে। বাজারের বিভিন্ন রাস্তাঘাট ও অলিগলিতে অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা একজন সৎ, নিষ্ঠাবান ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, আদর্শবাদী সফল ব্যবসায়ী, যার হাত ধরে ফিরে পাবে এই বাজারের ঐতিহ্য; এরকম একজনকে বাজারের দায়িত্ব ন্যস্ত করতে চায়।
বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মরহুম আজম হাওলাদার ভাইয়ের মতো একজন যোগ্য ব্যক্তি বণিক সমিতির দায়িত্ব পেলে নিঃস্বার্থভাবে বাজারের উন্নয়নের কাজ করতে পারবে এবং আমরাও তাকে সহযোগিতা করব।
T.A.S / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ