ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জ কৃষক দলের সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক বাদল


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৩-৯-২০২৪ সকাল ৮:৩৪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষাণা করা হয়েছে। এতে জেলা কৃষক দলের নতুন কমিটিতে গোলাম কিবরিয়া সাইদকে সভাপতি ও আব্দুস সালাম বাদলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কৃষক দলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই আংশিক কমিটির অনুমোদন দেন। জেলা কৃষক দলের নবাগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১১ সদস্যবিশিষ্ট কৃষক দলের মানিকগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেন। নবাগত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খান দুলাল, মো. আব্দুল খালেক শিকদার, কৃষিবিদ মো. আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম নিলয়, মো. আ. বারেক মওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল ও দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ। 

জেলা কৃষক দলের নবাগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে নবাগত জেলা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাাই। কৃষক দলের নতুন কমিটি আগামীতে জেলার কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুখে সব সময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা মানিকগঞ্জ কৃষক দল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাবব।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা