ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ রেকর্ড মিলিমিটার বৃষ্টিপাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:৩৩

মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এ রেকর্ড করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরো দুদিন থাকতে পারে।

এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশকিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে, টানা বৃষ্টিতে জেলায় ২৪ ঘণ্টায় পাহাড়ধসে ৬ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, জেলায় পাহাড়ধসে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা। এছাড়া টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা আছেন তাদের সরিয়ে নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন