সন্দ্বীপ থানার নতুন ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
সন্দ্বীপ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মাহাবুবের সাথে সন্দ্বীপ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি সন্দ্বীপের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এ সময় তিনি বলেন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা একে অন্যের সহযোগী হিসেবে কাজ করতে হবে। কারণ সংবাদকর্মী ও পুলিশ প্রশাসনের উদ্দেশ্য একই। আমরা দুপক্ষেরই সমাজের অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি ও অপরাধ দমনে ভূমিকা রাখাই মূল উদ্দেশ্য। আপনাদের দেয়া সঠিক তথ্যউপাত্ত আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। তাই সব সময় আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে সন্দ্বীপকে একটি নিরাপদ ও অপরাধহীন উপজেলায় পরিণত করতে পারবে।
তিনি আরো বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের আন্তরিকতার অভাব নেই। তবে আপনাদের পাশাপাশি রাজনৈতিক দলের সিনিয়র নেতাকর্মীদের সহযোগিতাও প্রয়োজন। তারাও আমাদের আশ্বস্ত করেছেন দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ওনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। তাই আমিও আশাবাদী যে, আমরা জনগণের জানমালের নিরাপত্তায় বাধাহীনভাবে কাজ করতে পারবে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান