২৯ আগস্ট বশেমুরবিপ্রবিতে 'বঙ্গবন্ধু হত্যার বিচার : আইনি পর্যালোচনা' বিষয়ক ওয়েবিনার
শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের উদ্যোগে 'বঙ্গবন্ধু হত্যার বিচার : আইনি পর্যালোচনা' শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় জুম প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানের সঞ্চালনায় উপাচার্য ড. একিউএম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আনিসুল হক। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এ বিষয়ে অনুষ্ঠানের সঞ্চালক ড. রাজিউর রহমান বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার হত্যার বিচার শুরু হয়। ষড়যন্ত্রের নেপথ্যে কী ছিল এবং বিচার সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস এ অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied