পরিত্যক্ত জাল ও প্লাস্টিক বর্জ্য সংরক্ষণে নান্দনিক ডাস্টবিন বসছে কুয়াকাটায়
পটুয়াখালীর কুয়াকাটার বর্জ্য ও প্লাস্টিক সংরক্ষণ আর জেলেদের ছেঁড়া-ফাটা জাল সংরক্ষণে অস্থায়ী নান্দনিক ডাস্টবিন স্থাপন করেছে গ্লোবাল ঘোস্ট গিয়ার ইনিশিয়েটিভ এবং ওশান কনজারভ্যান্সি, যুক্তরাষ্ট্র নামে একটি প্রতিষ্ঠান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট ও এর আশেপাশে মাছ ধরার ট্রলার, মাছ ও প্লাস্টিকের বোতল আকৃতির ৪টি ডাস্টবিন স্থাপন করা হয় কুয়াকাটায়। এর বাস্তবায়ন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগ।
পবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জেলে ও পর্যটকদের সম্মিলিত উদ্যোগে কুয়াকাটা সৈকত পরিষ্কার করে সচেতনতা প্রচার করেন তারা। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী আলীপুর-মহিপুরের ৩০ জন জেল-মাঝিকে নিয়ে সমুদ্রের ছেঁড়া-ফাটা জাল সমুদ্রে না ফেলে সংরক্ষণ করা এবং সমুদ্রসম্পদ রক্ষায় প্রশিক্ষণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. সাজেদুল হক, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মো. মামুন-উর-রশিদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মো. হাবিব, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরু মাঝি,মোন্নাফ মাঝি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. সাজেদুল হক জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের অর্থায়নে আমরা পরিবেশ রক্ষায় নান্দনিক এই ডাস্টবিনের ব্যবস্থা করেছি, যাতে মানুষ আকৃষ্ট হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসে। কুয়াকাটা পর্যটন কেন্দ্রের পাশাপাশি এই সমুদ্র আমাদের সম্পদ। এই সম্পাদ রক্ষায় আমাদের সকলের কাজ করতে হবে। আমাদের এই ব্যবস্থা চলমান থাকবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে