ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে স্বৈরাচার শেখ হাসিনা : কাজী মনির


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৪ বিকাল ৬:৩৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো চিন্তা করিনি বেঁচে ফিরে আসব। আর সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। 

রূপগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ সরকারের এজেন্টদের চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় কাজী মনিরুজ্জামান মনির আরো বলেন, নমিনেশন বা এমপি-মন্ত্রী আমি কিছুই চাই না। আমি চাই রূপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে থাকতে। আমি ভালোবাসা বিচ্ছিন্ন করতে পারব না। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার আমাকেসহ আমাদের বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা-হামলাসহ অনেক নির্যাতন করেছে। মিথ্যা মামলার বোঝা নিয়ে আদালতপাড়ায় প্রতিদিন দৌড়াতে হয়েছে। কখনো দলের কর্মীদের কাছ থেকে দূরে সরে যাইনি। 

এ সময় যারা সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া। সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা। 

শান্তি সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক মাহফুজুর রহমান, বায়োজিত মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া, শাহজাদা মিয়া, জাকারিয়া, আলী আহমেদ, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাজী নাছির উদ্দিন পারভেজ, জাকির হোসেন রিপন, দাউদ মোল্লা, সাহেদ প্রধান, আব্দুল জলিল মিয়া, মজিবুর রহমানসহ অনেকে। 

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার