বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব : সমন্বয়ক সারজিস
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকার বদলের পরও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? একটা কথা মনে রাখবেন, এই পঞ্চগড়ের মানুষের পেশী রিকসাচালকের পেশী। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মুলোৎপাটন করে ছাড়ব। পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান- এই চার দেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিঃশ্বাস, এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই তেতুঁলিয়া, বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের এক পাশ দিতে পারেন। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো বাদ দিন। এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে যে ভাগ্য নির্ধারণের জায়গা, সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরও রাজনীতিতে আসতে হবে।
তিনি আরো বলেন, পঞ্চগড়ের মানুষ একটি কথাই মনে রাখবেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোনো মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষকে দাঁড়ি বা টুপি দেখে বিচার বা জাজ করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষকে তার দল দেখে জাজ না করে তার কাজ দেখে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব সবচেয়ে বেশি। প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা জার্নি করতে হয়। কিন্তু পঞ্চগড়ের এক মন্ত্রী বদলের পর থেকে এখানে রেলের বগির বদলে নসিমন দেয়া হয়েছে। আমরা আজকের পর থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মখলেছার রহমান, হাবিবুর রহমান শাওনসহ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনতা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ ভবনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।
এমএসএম / জামান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার