কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ
নোয়াখালী সদর উপজেলা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের মরদেহ কাঁথায় মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহগুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied