দেশের ক্রান্তিলগ্নে দফায় দফায় বন্যা, পরিস্থিতি লাগামহীন
ছাত্রদের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশের এমন ক্রান্তিলগ্নে সম্প্রতি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে দেশকে। এরমধ্যে চলতি বছরে গত কয়েক মাসের ব্যবধানে দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত করে তুলেছে উখিয়ার নিম্নাঞ্চল গ্রামের মানুষগুলোকে। তাদের ঘরবাড়ি, খামার, মাছের ঘেরসহ ঘরে গৃহপালিত পশুপাখি থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়েছে।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ায় বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুদিন ভারি বর্ষণে পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি ঢুকে তৃতীয় দফায় অন্তত অর্ধশত গ্রাম পানিতে তলিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েছে ছোট-বড় প্রায় ৫০টিরও বেশি গ্রামের ৪০-৪৫ হাজার মানুষ। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে, গ্রামীণ সড়ক লণ্ডভণ্ড, কালভার্ট বিধ্বস্ত, গাছপালা এবং পানের বরজ নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিশুদ্ধ পানির, শুকনা খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট বেড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহও। এসব বন্যার্ত মানুষের জীবনযাত্রার মান একেবারেই বিপর্যস্ত।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, জালিয়াপালং ইউনিয়নের নম্বরীপাড়া, ঘাটঘরপাড়া পাইন্যাশিয়া, সোনাইছড়ি, সোনারপাড়া ডেইপাড়া মনখালী, হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া, মনির মার্কেট, রুমখা পালং, বড়বিল, পাতাবাড়ী, নলবুনিয়া, খেওয়াছড়ি, বৌবাজার, কুলালপাড়া, পাগলির বিল, রাজাপালং ইউনিয়নের কুতুপালং, মাছকারিয়া, লম্বাশিয়া তুতুরবিল, হিজলিয়া, পিনজির কুল, রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা, পশ্চিম রত্না, বড়ুয়াপাড়া, খোন্দকারপাডা, গয়ালমারা ও পালংখালী ইউনিয়নে থাইংখালী, রহমতের বিল, বালুখালী তৈলখোলা, আঞ্জুমানপাড়া, ফারিবিলসহ অন্তত ৫০টি গ্রামে পানি তলিয়ে গেছে। চারদিকে পানি আর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক গবাদিপশু মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিছুসংখ্যক স্বেচ্ছাসেবক দল ও সিপিপির সদস্যদের মাঠে দেখা গেছে।
স্থানীয় মৎস্যচাষিরা বলছেন, চলতি বছরে তাদের ওপর বেশ কয়েকবার এমন দুর্যোগ নেমে এসেছে। মাছ চাষের ব্যবসা করে নিয়মিত ক্ষতিগ্রস্ত। বন্যার পানি মৎস্য ঘের ও পুকুরে ঢুকে লাখ লাখ টাকার মাছ ভেসে চলে গেছে। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, রুমখা চৌধুরীপাড়া, বউবাজার, পাগলির বিল, বড়বিল, মনি মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। সবজিক্ষেতসহ আমন মৌসুমের ধানের চাষাবাদ পানিতে তলিয়ে গেছে।
উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার জানিয়েছেন, বন্যাকবলিত হলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, রত্নাপালং, রাজাপালং ২নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। তাদের শুকনা খাবার, খিচুড়ি প্রাথমিকভাবে দেয়া হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এ ধরনের তালিকা তৈরি করতে মেম্বার-চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেছেন, বন্যাকবলিতদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। গত রাতেও অনেক জায়গায় খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়েছে। আজ পর্যন্ত ৫ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। ডিসি মহোদয়ের বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখার কথা রয়েছে। উনি হয়তো আরো বড় বরাদ্দ আনতে সহায়তা করবেন। যাদের ঘরবাড়ি ভেঙে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের তালিকা তৈরি করে আমরা উপর মহলে পাঠাব।
আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল মান্নান জানিয়েছেন, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। ভারি বৃষ্টিতে উখিয়াসহ কক্সবাজারের অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এমএসএম / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী