দুমকিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ
পটুয়াখালীর দুমকিতে বিরোধপূর্ণ জমিতে ভয়ভীতি প্রদর্শন করে বিবাদী সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুটি ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে মজিবর মৃধার সঙ্গে তার আপন চাচতো ভাই সোহরাব মৃধা গংয়ের বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর ২০২০ সালে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। কিন্তু ওই সময় নিষেধাজ্ঞার বর্ণনা না দিয়ে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং শুক্রবার দুপুরের দিকে মজিবর মৃধার রোপিত গাছপালা ও বেড়া কেটে দোচালা দুটি টিনের ঘর নির্মাণ করেন।
সরেজমিন দেখা গেছে, দুমকি মৌজার হাল এসএ ৬৩নং খতিয়ানের হাল দাগ নং ১১৮৮-এ (বিরোধপূর্ণ জমি) নতুন দুটি ঘর নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন আগেও এখানে কোনো ঘর ছিল না। মজিবর মৃধা বেড়া দিয়ে গাছগাছালি লাগাতেন।
ভুক্তভোগী মজিবর মৃধা বলেন, এই জমি আমি পৈতৃক ও ক্রয়সূত্রে ভোগদখল করতাম। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমার চাচতো ভাইয়েরা লোকজন নিয়ে ত্রাস সৃষ্টি করে আমার জমিটি দখল করে দুটি ঘর তুলেছে। এর আগেও আমার গাছগাছালি কেটে নিলে আমি আদালতের দারস্থ হই। সে সময় একটি ভায়োলেশন মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। কিন্তু সে মামলার জবাব তারা দেয়নি। তারপর থেকে আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি এর সঠিক বিচার চাই।
অপরপক্ষে পাল্টা অভিযোগ তুলে সোহরাব মৃধা বলেন, এই জমিতে কখনো আদালত নিষেধাজ্ঞা দিয়েছে তা আমরা জানি না। আসলে রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার কয়েকটি গাছ কেটেছিলেন। ওই সূত্র ধরে মজিবর মৃধা আমাদের নামে আদালতে একটি মিথ্যা মামলা করেছিলেন।এতদিন মজিবর মৃধা দলীয় প্রভাব খাটিয়ে এই জমি দখলে রেখেছিলেন। এখন আর জোরজবরদস্তি চলবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘর তোলার বিষয়ে তিনি বলেন, আমাদের এই ঘর আলগা ঘর। আমরা যদি মাপজোকে না পাই, তাহলে ঘর সরিয়ে নেব।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিরোধপূর্ণ জমিতে জোর করে ঘর নির্মাণ খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। দুপক্ষই আমাকে অবহিত করেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ