ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের গাংনী প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:১৮

মেহেরপুরের গাংনী প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ করেছেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, বিলে স্বাক্ষরের জন্য ১২ হাজার টাকা ঘুষ নেন, টাকা না দিলে বেতন বিলে স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দেন নাসির উদ্দিন স্যার।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান, চিকিৎসাজনিত ছুটির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হলে এটিও স্যারকে ৫-১০ হাজার টাকা না দিলে ছুটি মঞ্জুর করেন না। টাকা না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। এক প্রকার বাধ্য হয়ে টাকা দিতে হয় এটিও স্যারকে। বিষয়গুলো গণমাধ্যমের সামনে প্রচার করা হলে বিভিন্ন সময় শিক্ষা অফিসের লোকজন দিয়ে হয়রানি করা হয়। তাই ভয়ে মুখও খুলতে পারি না।

নবগঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসান বলেন, প্রাক-প্রাথমিকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার কথা থাকলেও নাসির উদ্দিন স্যারের কথামতো আমরা শিক্ষকদের হাতে তুলে দিয়েছি। এক্ষেত্রে ভ্যাট-আইটি কেটে নেয়া হয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ৩৯০ টাকা কেটে নেয়ার বিষয়টি সত্য নায়। ১৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ টাকা করে নেয়া হয়েছে। কেন টাকা নেয়া হলো- সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের যে লিখিত অভিযোগ দেয়া হয়েছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত নন বলে দাবি করেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালে বরগুনার সদর উপজেলা থেকে কোটি টাকা দুর্নীতি ও পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার