বাউফলে বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
পটুয়াখালীর বাউফলে বাজারের ইজারা ওঠানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. স্বপন মৃধা (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬০) এবং নুর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন খান (২১)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা ওঠানোকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন ও গিয়াস পক্ষের বিএনপিদলীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এ সময় কুপিয়ে তিনজনকে আহত করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন জখম হন। আহতদের পরিবারেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ