ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

তৃণমূলকে সুসংগঠিত করতে মাঠে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:৪৬

তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জয়নাল আবেদীন রতনের নেতৃত্বে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুমা আমুলিয়া মডেল টাউন এলাকায় দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে নিহত শহীদ বিএনপি নেতাকর্মী, ছাত্র-জনতা ও আওয়ামী স্বৈরশাসনামলে গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি, বৃহত্তর ডেমরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত কাউন্সিলর মো. আতিকুল্লাহ আতিক,আব্দুল মালেক খান (সাবেক ওয়ার্ড মেম্বার) সহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

বারবার নির্বাচিত ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক এ জননন্দিত চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা  আলহাজ জয়নাল আবেদীন রতন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ঢাকা-৫ আসন সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা আওয়ামী স্বৈরশাসনের শিকার হয়ে ঘর ছাড়া থেকেছেন। মামলার হামলা সহ বিভিন্নভাবে জুলুম অত্যাচারের শিকার হয়ে নিপীড়িত হয়েছে। আমার বাবার মৃত্যুর সময় জেলে থাকার কারণে প্যারোলের আবেদন করেও জানাজায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি।

তিনি আরো বলেন,  মায়ের মৃত্যুর জানাজায় অংশগ্রহণ করতে পারলেও জানাজাস্থল থেকে আমাকে গ্রেফতারের চেষ্টা করা হয়। তবে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার পতন হয়েছে বলে মানুষ নতুনভাবে স্বাধীন হলো। তাই এখন সময় এসেছে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার। তাই দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্যই এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

এমএসএম / জামান

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি