বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৭০নং ওয়ার্ডে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজধানীর ডেমরায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ৭০নং ওয়ার্ডের শুন্ন্যা টেংরা মাদ্রসা মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ। উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন। সহযোগিতায় ছিলেন- আতর আলী মোল্লা, ইকবাল হোসেন, কামাল, মো. জীবন ও মো. রাজু মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল এবং তারই অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল সব সময় মানুষের পাশে ও সামাজিক কাজে এগিয়ে আসে। বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী লীগের খুনি শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি অপসংস্কৃতির পথে নিয়ে গিয়েছিল। ফলে এ দেশের যুবসমাজ সকল খেলাধুলা থেকে সরে গিয়ে মাদক সেবনে লিপ্ত হয়েছিল। জাতীয়তাবাদী যুবদল সব সময় সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে এবং যুবসমাজকে সুশৃংখলভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম ও খেলাধুলায় আয়োজন করে থাকে। দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় জাতীয়তাবাদী যুবদল ভূমিকা পালন করে থাকে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজের জন্য অতিগুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। নেই তেমন কোনো খেলাধুলার মাঠ, বিনোদনের ব্যবস্থা। আপনাদের আমি ধন্যবাদ জানাই যারা এ ধরনের আয়োজন করেছেন। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব এবং যত ব্যস্ততা থাকুক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা পুলিশ প্রশাসন আপনাদের নিরাপত্তায় সহযোগিতা করব। তবে এ ধরনের আয়োজনে যেন কোনো অপৃতিকার ঘটনা না ঘটে, সে বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা জানেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারণে আমারা সঠিকভাবে আপনাদের সেবাদান করতে পারছি না। এজন্য আপনারাই অপরাধ দমনে ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি। ইনশা আল্লাহ এই সমস্যা বেশিদিন থাকবে না। পুলিশ প্রশাসন সব সময় জনতার বন্ধু হিসেবে আগামী দিনে কাজ করবে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতর আলী মোল্লা। মিনি ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন- শাকিল, সাইদুল, ফয়সাল, রবিন, দিপু, নূরনবী, ইউসুফ, জাহাঙ্গীর, নাদিম, সোহেল, নাঈম, মাসুদ, আজিম, সোলেমান, হৃদয়, রিয়াদ, অংকন, কাউসার, সানি ও তরিকুল প্রমুখ।
এমএসএম / জামান
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
Link Copied