অভয়নগরে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
যশোরের অভয়নগরে পুলিশ কর্তৃক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মিল-কলকারখানার মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে যশোর জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সভাকক্ষে অভয়নগর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর আলম সিদ্দকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ গণি সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোবারক হোসেন সরদার, সাধারণ সম্পাদক আলী হায়দার, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মুজিবুর রহমান, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, নওয়াপাড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত