ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৬:৫৬

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

থানা পুলিশ ও হোটেল সূত্র জানায়, শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তারা কুয়াকাটা পর্যটনকেন্দ্রের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল নিউ সী-বীচ হোটেলের ৫০১ নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। এরপর শনিবার হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেটির দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি তার সাথে থাকা সদস্যরা। একপর্যায়ে তারা ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে আফরোজা আক্তার রিতুর বাড়ি। হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম লেখা ছিল ইছা মীর। তবে দুর্ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিলেন বলে দাবি তাদের।

এ বিষয় হোটেল নিউ সী-বীচ ইনের ম্যানেজার রুমান মৃধা বলেন, শুক্রবার হোটেলের নিয়ম অনুযায়ী ডারেরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়েছে। এবং তাদের কোনো আচার-আচরণও খারাপ দেখিনি। শনিবার হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ এবং সামনে বাকি তিনজন বসে আছেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় আফরোজা আক্তার রিতুর সাথে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদের আটকে রাখেন। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ময়নাতদন্ত করতে লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬