ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই : বাংলাদেশ কংগ্রেস


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৪-৯-২০২৪ রাত ৯:৩১

আজ শনিবার  বিকাল তিনটা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কংগ্রেস নির্বাচন ব্যবস্থার সংস্কার গোলটেবিল ও আলোচনা সভা সুষ্ঠু নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এর জন্য দরকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। বাংলাদেশ কংগ্রেস আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা আরো বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে, পরিচালনা করে না।

নির্বাচন পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগ। ভোটার তালিকা তৈরী ও তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের হাতে আর কিছু  নেই।এই নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া কোন সংস্কারি সম্ভব নয়। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভোট দিতে হবে দলকে, ব্যক্তিকে নয়। আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা প্রণয়ন করতে হবে এবং সকল নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অসৎ ও দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমে অযোগ্য, মেধাহীন ও দুর্নীতিগ্রস্হ প্রশাসন বিস্তার লাভ করে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান, সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী (গণফোরাম),পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, নির্বাচন কমিশনারের সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ জকরিয়া,বাংলাদেশ জার্সদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সভা প্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ জাতীয় পার্ট মহাসচিব অ্যাডভোকেট জাফর আহমেদ জয়, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর গোলাম রহমান ভূঁইয়া ও রাষ্ট্রচিন্তক মো:আসাদুজ্জামান। বক্তাগণ বলেন, প্রশাসন বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের প্রতি গুরুত্ব দেন। তারা বলেন, দুই বারের বেশি কার ও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়।

গোলটেবিল আলোচনায় বাংলাদেশ কংগ্রেসের ভাইস- চেয়ারম্যান এডভোকেট মো. শফিকুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল,যুগ্ম মহাসচিব আব্দুল আল মামুন ও অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, দলের ন্যাশনাল সিনেটের সদস্য মো. শাহাজাহান, অ্যাডভোকেট দেবদাস সরকার, এডভোকেট মো. জিয়াউর রশিদ, এম এ মুঈদ হোসেন খান(আরিফ),মোহাম্মদ নাজমুল হক বাদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল মোর্শেদ অর্থ সম্পাদক প্রভাযক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম তাহের উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ খান,দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ভঞ্জ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক সুমন, প্রচার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান  বাবলু,সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মাইনুল ইসলাম  নারী,শিশু,প্রবীণ,প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক নিলুফার সুলতানা প্রমূখ সহ কেন্দ্রীয় নির্বাহী সদস্য,মহানগর  জেলা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান