শালিখায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে ৮ দলীয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশ ও উপজেলা প্রশাসন ফুটবল একাদশ অংশ নেয়।
খেলার প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশের ইয়াসিনের গোলে এগিয়ে যায় দলটি। পরে উপজেলা প্রশাসন একাদশের খেলোয়াড় ইমরানের গোলে খেলায় সমতা ফেরে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে উপজেলা প্রশাসনকে ২-৪ গোলে হারিয়ে আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহাবুবুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চকলেট, আড়পাড়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আল মুর্তজা মোল্লা, মো. মোতালেব হোসেন শিকদার, নয়নুজ্জামান মুন্সী, সদস্য সচিব উপজেলা যুবদল। এছাড়া হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ও সুধীজন মনোমুগ্ধকর ফুটবল খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ম্যাচ, রানার্সআপ, চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা করেন মাগুরা থেকে আগত রেফারি কাজী ইমরুজ, সহযোগিতায় ছিলেন হাসানুজ্জামান তুষার, বাবুল আক্তার ও তৈয়বুর রহমান।
সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর শম্ভু মিত্র।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান