ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবিতে বৈধ সিটের দাবিতে বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১:৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ঝুম বৃষ্টিতে ভিজে মৌন মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। এ পর্যন্ত বেশ কয়েকবার উপাচার্য স্যারের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শুধু আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে দমানোর চেষ্টা করছে। দ্রুতই আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে না।

তারা বলেন, আমরা এখানে এই কয়েকজন মানুষ শুধু দাঁড়িয়েছি তা নয়, আমাদের সঙ্গে আরো শিক্ষার্থী আছে যারা শুধু থাকার জায়গা না থাকার কারণে ঢাকায় আসতে পারছে না। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, তবে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। আমরা জানি সিটের অনেক সংকট।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশোনা করে। নিম্নআয়ের পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? আবার যারা বাইরে থাকে তাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করে প্রশাসন? রাজনৈতিক দখলদারিত্বমুক্ত হওয়ার পরও সিট সংকট দূর না হওয়াই প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা। তাছাড়া শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ আমাকে কী কী সুবিধা দিতে পারছে এবং তার জবাবদিহিতা কোথায়?

তারা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পায়। কিন্তু নারীদের জন্য হলের সংখ্যা ৫টি আর পুরুষদের জন্য হলের সংখ্যা ১২টি। এর মাধ্যমে বুঝতে পারি নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই এই মুহূর্তে আবাসন সংকট সমাধান করতে পারে। এক্ষেত্রে তারা শর্ট-টার্ম এবং লং-টার্ম পদ্ধতি ব্যবহার করতে পারে। শর্ট-টার্মে আপাতত ভবন ভাড়া এবং লং-টার্মে নতুন হল নির্মাণ করতে পারেন।

এমএসএম / জামান

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন