সদরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক
ভুতুড়ে অবস্থায় পড়ে আছে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। ঝোপ-ঝাড়, পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন নিয়ে হাসপাতালটি এখন নিজেই রোগী। এদিকে, চিকিৎসক না থাকায় হাসপাতালের আয়া দিচ্ছে চিকিৎসাসেবা। ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নটির হাজার হাজার মানুষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী চিকিৎসক, ভিজিটর ও আয়াসহ ৫টি পদই শূন্য।
জানা গেছে, ১৯৮৪ সালে নেদারল্যান্ডস সরকারের অনুদানে হাসপাতালটি নির্মাণ করা হয়। নির্মাণের পর নেদারল্যান্ডস সরকার চিকিৎসকসহ হাসপাতালের যাবতীয় খরচ বহন করত। ২০১০ সালে অনুদান বন্ধ হয়ে গেলে সদরপুর উপজেলা পরিষদ জোড়াতালি দিয়ে হাসপাতালটি চালিয়ে আসছিল। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাসেবা না দেয়ায় প্রায় ৫০ হাজার জনসংখ্যার ইউনিয়নটির জনগণ চিকিৎসার জন্য প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। ফলে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সদরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভবনটি পরিত্যক্ত হয়ে গেছে। জোড়াতালি দিয়ে আমরা দুই বছর চালিয়েছিলাম, এখন আর চালানো সম্ভব নয়। এছাড়া একজন মেডিকেল সহকারী ও একজন ভিজিটর দিয়েছিলাম। ভিজিটর অবসরে গেছেন এবং মেডিকেল সহকারী উপজেলায় করোনার সেবায় কর্মরত।
স্থানীয়রা জানান, দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাসেবা নেই। প্রথমিক চিকিৎসা নিতেও আমাদের ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ কেন্দ্রে যেতে হয়। হাসপাতালটিতে পুনরায় চিকিৎসাসেবা চালু করতে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’