বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না : ব্যারিস্টার কায়সার কামাল
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদের সঞ্চালনায় দুর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামসহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার নেতা রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। লুটপাটের নামে ভুয়া মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোট টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। বিএনপিসহ দেশের সকল গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের গুম করে আয়নাঘরে আটকে রেখেছে। বিগত দিনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আন্দোলনে নিহত শহীদদের বিনিময়ে আমরা তা ফিরে পেয়েছি। গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে নিহত শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯