বন্যাপরবর্তী পরিস্থিতি সমন্বয় করতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার উপদেষ্টার
বন্যাপরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
এ সময় তিনি বলেন, আমাদের মূল কাজ ছিল বন্যাপরবর্তী অবস্থা নিয়ে আমাদের করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি সেটা নির্ধারণ করা। কারণ সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ পর্যায় থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যাপরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত