রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার চৌধুরী
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) খালিয়াজুরী মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। দলমত নির্বিশেষে অগনিত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম হায়দার চৌধুরী ১৯৫১ সালে ২৯ মার্চ খালিয়াজুরী উপজেলা সদরে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুজিব বাহিনীর হয়ে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর কিশোরগঞ্জ জেলায় প্রথম প্রতিবাদ মিছিল হয়েছিল, ওই মিছিলের নেতৃত্ব ছিলেন গোলাম হায়দার চৌধুরী। তার বাবা মরহুম আব্দুল জলিল চৌধুরী ছিলেন খালিয়াজুরী উপজেলার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বাবার মৃত্যুর পর তিনি সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি খালিয়াজুরী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন অ্ধ্যাপনার সাথে জড়িত ছিলেন। ২০০১ সালে তৎকালীন জামায়াত-বিএনপি জোট সরকারের শাসনামালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রোষানলে পতিত হন তিনি। কিন্তু তিনি তার নীতি থেকে বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি তার সিদ্ধান্তে ছিলেন অবিচল। পরবর্তীতে তিনি বর্তমান সরকারের শাসনামালে দুর্নীতি দমন কমিশনের বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যও ছিলেন।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ