ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকরা, নিরাপদে থাকতে মাইকিং


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৪:৩৮

সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চলছে টানা বর্ষণ। এ অবস্থায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নামছেন পর্যটকরা। ঢেউয়ের তালে তালে মেতেছেন হাজারো পর্যটক। তবে তাদের নিরাপদে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে পর্যটকরা মেতেছেন ঢেউয়ের তালে গোসলে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ-উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। তবে অনেক পর্যটক নির্দেশনা মেনে সৈকতের পাশে বসেই উপভোগ করছেন উত্তাল সমুদ্রের ঢেউ। কিন্তু অধিকাংশ পর্যটক মানছেন না ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বর্তমানে উপকূলের আকাশে কালো মেঘ জমে আছে এবং পর্যায়ক্রমে চলছে ভারি বর্ষণ। 

ঢাকার বনানী থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক দম্পতি নিলয়-শিরিন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে গোসল করছি সমুদ্রে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঢেউ। বেশ আনন্দ করছি। তবে সমুদ্র অনেক উত্তল থাকায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। 

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো এক দিন। সঙ্গে বাতাসের চাপ আরো বাড়তে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি আজ ও কাল পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে। তবে সমুদ্রে অনেক উত্তাল রয়েছে। পর্যটকদের সমুদ্রে গোসলে নামার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬