কুয়াকাটার প্রথম পাঁচতারকা হোটেল 'কৃষিবিদ সী প্যালেস'-এর জমকালো ওপেনিং
কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের উদ্যোগে এবং কাতারের রিতাজ হোটেল অ্যান্ড হসপিটালিটি ফাইভস্টার চেইনের পরিচালনায় কুয়াকাটার প্রথম পাঁচতারকা হোটেল ‘কৃষিবিদ সী প্যালেস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পাঁচতারকা হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে, যা দেশের পর্যটনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও কাতারের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, কুয়াকাটায় এই ধরনের আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। তিনি তার বক্তব্যে দেশের পর্যটন সম্ভাবনার ওপর আলোকপাত করেন এবং বলেন, এ ধরনের উন্নতমানের স্থাপনা আমাদের পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল উদ্বোধনী ভাষণে বলেন, আমরা গর্বিত যে, কৃষিবিদ সী প্যালেস কুয়াকাটার পর্যটন এবং আতিথেয়তা খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি, এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।
অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা হোটেলের শেয়ার মূল্য, কাজ শেষ করার সময়সীমা এবং বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান এবং ভবিষ্যতে কুয়াকাটায় পর্যটকদের জন্য আরও উন্নত সেবা প্রাপ্তির আকাংখা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জানানো হয় যে, সেপ্টেম্বর মাস জুড়ে ২৫% ডিসকাউন্ট এবং মাসিক মাত্র ৫২৫০ টাকা কিস্তিতে হোটেলটির শেয়ার ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
নির্মাণ কাজ শেষে 'কৃষিবিদ সী প্যালেস' কুয়াকাটায় পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সেবা ও অভিজ্ঞতা প্রদান করবে এবং এই হোটেলটি শুধু কুয়াকাটা নয়, পুরো দেশের পর্যটন শিল্পকে উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা