দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে নদী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও নদী পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে গোমতী, মেঘনা ও কাঁঠালিয়া নদীর মোহনায় ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ২০ জনের একটি দল নদী পর্যবেক্ষণ এবং নদীর সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। পরে নদী বিষয়ক আলোচনা সভা ও ইফতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় পরিবেশ পদক ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মতিন সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে মতিন সৈকত বলেন, খাল-নদী রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড ও সাইনবোর্ডের মাধ্যমে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ও মানচিত্র তুলে ধরলে জনসচেতনতা বাড়বে এবং নদী রক্ষায় মানুষের আগ্রহ সৃষ্টি হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট রাসেল রাফি। এতে বক্তব্য দেন বাপা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা কবি খন্দকার আল-মামুন, অধূমপায়ী ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাংবাদিক মো. হানিফ খান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা নিবাস ঘোষ, প্রভাষক মো. অহিদুর রহমান, প্রভাষক মো. সোহেল রানা, পল্লী চিকিৎসক মাইদুল ইসলাম, শিক্ষক মো. আমিনুল হক, শিক্ষক মো. বশির প্রধান, ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, সমাজকর্মী মো. জীবন তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল প্রমুখ।
এ সময় বাপা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম ও মো. মজুন পারভেজসহ স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক