ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আ.লীগ নেতা তকি হাওলাদারের বিরুদ্ধে সরকারি রাস্তায় দোকানঘর নির্মাণের অভিযোগ


ভেদরগঞ্জ প্রতিনিধি photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৪ বিকাল ৫:১৮

শরীয়তপুর জেলার সখিপুর থানায় চরচান্দা খাসমহল বাজারে জেলা আওয়ামী লীগ নেতা তকি হাওলাদারের বিরুদ্ধে বিআরএস ৮১৭৬ দাগে সরকারি রাস্তায় ওপর অবৈধ দোকানঘর নির্মাণ করে ভোগদখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমের একান্ত আস্থাভাজন হওয়ায় তার কোনো প্রতিকার হয়নি।

সরেজমিন দেখা যায়, রাস্তার উত্তর পাশে রাসেল সরদার ও দক্ষিণ পাশে তকি হাওলার ঘর নির্মাণ করার কারণে জনগণের চলাচলের সমস্যা হচ্ছে। তাছাড়া এক সময় রাস্তাটি ব্যবহার করে স্কুলের মেয়েরা বাজার পরিহার করে বাজারের পূর্ব পাশে দিয়ে স্কুলে যাতায়াত করত। রাস্তাটি বন্ধ থাকার কারণে বাজেরের পূর্ব পাশের গলির পশ্চিম পাশে সরকারি খাস জমিগুলো জবরদখল হয়ে যাচ্ছে। রাস্তা বন্ধের সুযোগ নিয়ে অনিল ঘোষের ছেলে রনজিন ঘোষ পূর্ব পাশের গলির প্রায় অর্ধেক সরকারি খাসজমি দখল করে বসে আছে। কেউ তার এসব অবৈধ দখলের বিরুদ্ধে কথা বললে তিনি তাকে সংখ্যালঘু নির্যাতনের দায় এনে ফাঁসিয়ে দেবেন বলে অনবরত হুমকি দিয়ে আসছেন। 

জনস্বার্থে সিনিয়র সাংবাদিক মনির হোসেন শরীয়তপুর জেলা প্রশাসক ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করলেও প্রশাসন এখনো পযর্ন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বাজার সম্প্রসারণ ও জনগণের চলাচলের জন্য সরকারি রাস্তার ওপর নির্মিত দোকানঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবমুক্ত করা হলে তারা উপকৃত হবেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক