ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের রসময় স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে ছাত্রদের দুপক্ষ মুখোমুখি


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৫-৯-২০২৪ বিকাল ৫:২৯

সিলেট মহানগরের দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন সাবেক শিক্ষার্থীরা। তাদের সাথে কিছু বর্তমান শিক্ষার্থীরা যুক্ত হলেও কিছু শিক্ষার্থীর দাবি, এমন কোনো অভিযোগের সত্যতা তারা পায়নি।

মানববন্ধন শেষে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করলে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেনি কিছু শিক্ষার্থী। এ সময় বিদ্যালয়ের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

১৯৩০ সালে প্রতিষ্ঠিত রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলমের বিরুদ্ধে স্বেচ্ছারিতা, শিক্ষার্থীদের মারধর, ফান্ডের টাকা লুট, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ এনে রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের দবি, প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম করছেন। বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, বাথরুমের অবস্থা খারাপ। বিদ্যালয়ের টাকা লুট করে বাংলো বানিয়েছেন তিনি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরোধিতা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মহসিন আহমেদ নামে এক সাবেক শিক্ষার্থী জানান, বালাগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরোধিতা করে বিদ্যালয়েরর ভেতরে বৈঠক করেন তিনি। বিদ্যালয়ের ফান্ডের ৩৬ লাখ টাকা লুট করে বিলাসবহুল বাংলো বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মানববন্ধনে বর্তমান শিক্ষার্থীরাও যুক্ত ছিলেন। এ বিষয়ে গত তিন দিন আগে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের দাবি, এমন কোনো অভিযোগের সত্যতা পায়নি তারা। প্রধান শিক্ষকের পক্ষে মিছিলও করেছে কিছু শিক্ষার্থী। মানববন্ধন শেষে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করলে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেনি কিছু শিক্ষার্থী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার জানান, সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের পদত্যেগের দাবিতে মানববন্ধন করেছেন। শুনেছি তারা জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক যদি এর সত্যতা পান, তাহলে ব্যবস্থা নেবেন।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের