ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আগাম জাতের শিম চাষ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৫-৯-২০২৪ বিকাল ৫:৫৩

যশোরের চৌগাছায় প্রতি বছরই আগাম জাতের শিম চাষ বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক খরচ বেশি হলেও দাম ভালো পাওয়ায় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। তবে এ বছর দুই দফা একটানা বৃষ্টিতে এই ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চৌগাছা উপজেলা গঠিত। জনশ্রুতি আছে, এ জনপদের প্রতি ইঞ্চি মাটি সব ধরনের ফসল উৎপাদনের জন্য বরাবরই বিখ্যাত। এমন এক সময় ছিল যখন কৃষক বছরে শুধু দুটি ফসল উৎপাদন করতেন। কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে প্রেক্ষাপট। বর্তমানে একই জমিতে কৃষক তার বুদ্ধিমত্তায় একাধিক ফসল উৎপাদন করে যেমন লাভবান হচ্ছেন, তেমনি অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে।
চৌগাছা অঞ্চলে এক সময় শুধু শীত মৌসুমে শিম চাষ হয়েছে, কিন্তু এখন তা গ্রীষ্মেও হচ্ছে। প্রায় এক দশক ধরে কৃষক আগাম শিম চাষ করে সাফল্য পেয়েছেন। বিগত বছরের মতো এবারও চৌগাছার অধিকাংশ এলাকার মাঠে আগাম শিম চাষ দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম ইপসা-১ ও ২ জাতের শিম। ফুলসারা, পাতিবিলা, নারায়ণপুর ও স্বরুপদাহ ইউনিয়নে আগাম জাতের শিম চাষ বেশি হয়েছে। অন্যান্য ইউনিয়নেও বিচ্ছিন্নভাবে এর চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, গ্রীষ্মকালীন শিম চাষে চৌগাছার কৃষক ব্যাপক সাফল্য পেয়েছেন। তার কারণে প্রতি বছরই চাষ বৃদ্ধি পাচ্ছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়