ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রমনা লোকাল ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রাম স্টেশনে সমাবেশ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৭

কুড়িগ্রামের চিলমারীর রমনা থেকে পার্বতীপুর রুটে চলাচল কৃত রমনা লোকাল ট্রেনটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম নতুন রেলস্টেশন চত্বরে গণমানুষের জনপ্রিয় বাহন রমনা লোকাল ট্রেনটি চালুর দাবিতে টিম কুড়িগ্রাম এক্সপ্রেস, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও কুড়িগ্রাম জেলাবাসী ব্যানারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- রাজারহাট থেকে ‍আসা সুপারি ব্যবসায়ী আব্দুর জলিল, রমনা লোকাল ট্রেন বাস্তবায়ন কমিটির পক্ষে আতিকুর রহমান আতিক, কুড়িগ্রাম জেলাবাসী সংগঠনের পক্ষে মনোয়ার হোসেন রনি, মাদকমুক্ত সমাজ সংগঠনের পক্ষে আবুল কালাম, কুড়িগ্রাম একপ্রেসের পক্ষে পারভেজ এলাহী, স্টেশনের দোকানদারদের পক্ষে আবুল আউয়াল, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম-আহ্বায়ক শামসুছুজ্জামান সুজা, সদস্য প্রভাষক আয়নাল কবির, জাহানুর রহমান খোকন, আব্দুল গফুর, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ আগস্ট থেকে করোনার কারণে দেশের বন্ধকৃত সকল ট্রেন চালু হয়েছে। কিন্তু কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের একমাত্র বাহন পার্বতীপুর-রংপুর-রমনা রুটে চলাচলকৃত রমনা লোকাল ট্রেনটি এখনো চালু হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে রমনা লোকাল ট্রেনটি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে ট্রেনটি চালু করার দাবি জানান বক্তারা। পরে রংপুর থেকে কুড়িগ্রামে আসা শাটল ট্রেনটি কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২

নালিতাবাড়ীতে ৫টি এতিমখানায় ক্যাপিটেশন গ্র‍্যান্টের চেক বিতরণ

পদ্মা চর, বালু মহল দখলকে কেন্দ্র করে ৯ মাসে ৮টি হত্যাকান্ড

বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ২ লাখ মানুষের মৃত্যু, আর্থিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন চারা বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা

পূর্বধলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২০ ঘণ্টা পর মিলল সন্ধান

গোদাগাড়ীতে ৭ হাজার ৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইউএনও’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি, তেঁতুলিয়ায় মানববন্ধন

তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে প্রায় হাত পা বিচ্ছিন্ন

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. নাসিম আলী