এক্সিম ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান স্বপনের দেশত্যাগের অভিযোগ
এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের বিরুদ্ধে দেশত্যাগের অভিযোগ উঠেছে। জানা গেছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) এমিরেটসের ফ্লাইট EK 585 বিমানে রাত ১টা ৪০ মিনিটে যাওয়ার কথা ছিল কিন্তু ইমিগ্রেশন অফিসার তার প্রস্থান প্রত্যাখ্যান করায় তিনি যেতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি আবার ভোর ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারলাইন ফ্লাইট QR639-তে ইউএসএর উদ্দেশে দেশত্যাগ করেন।
সম্প্রতি এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের যোগসাজশে ধারের টাকায় আগ্রাসী বিনিয়োগ, আটকে দিল বাংলাদেশ ব্যাংক- এমন সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে বিভিন্ন সংস্থা। এর মধ্যেই ঝামেলা এড়াতে তিনি দেশত্যাগ করে আমেরিকায় চলে যান বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, পুরনো গ্রাহক নিপা এন্টারপ্রাইজকে ৪৮০ কোটি টাকা ঋণ ছাড়ের যাবতীয় আয়োজন চূড়ান্ত করেছিল এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এর নেপথ্যে ছিলেন দুই সপ্তাহ আগে নির্বাচিত এক্সিম ব্যাংকের নবগঠিত বর্তমান পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। পরে বিষয়টি নজরে নিয়ে একক গ্রাহককে এতবড় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকপাড়ায় তমুল সমালোচনার ঝড় ওঠে এবং তাকে আইনের আওতায় আনার দাবি ওঠে। এরমধ্যেই তার দেশত্যাগের অভিযোগ ওঠে।
যদিও গণমাধ্যমের খবর নিয়ে ব্যাখ্যা দেয় এক্সিম ব্যাংক। এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিয়ে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এমতাবস্থায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল